জবি প্রতিনিধি ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আগামী ৫ ই ডিসেম্বর ২০২৫ ইং শুক্রবার, ধানমন্ডি রবীন্দ্র সরোবরে রাশিয়ান হাউজ ঢাকার সহযোগিতায় আসছে হারমোনি অফ ফ্রেন্ডশিপ। সংস্কৃতি, বন্ধুত্ব ও একতার এই উৎসবটি উন্মুক্ত ও বিনামূল্যে প্রবেশ, যেটি সন্ধ্যা ৬:৩০ মিনিটে আরম্ভ হবে।
রাশিয়ান জন কূটনীতির ১০০ তম বার্ষিক এবং বাংলাদেশের বিজয় দিবস উদযাপন শীতের সন্ধ্যায় ঢাকার আকাশ ভরে উঠবে সুর আর উচ্ছাসে। রাশিয়ান হাউজ ঢাকায় আয়োজিত হারমোনি অফ ফ্রেন্ডশিপ অনুষ্ঠানে থাকছে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সোনার বাংলা সার্কাস এর লাইভ পারফরম্যান্স। এছাড়াও দর্শকরা উপভোগ করবে অন্যান্য সাংস্কৃতিক পারফরম্যান্স, যা দেখাবে কিভাবে সঙ্গীত ও শিল্প মানুষকে একত্রিত করে।
এই অনুষ্ঠান শুধু একটি কনসার্ট নয়, এটি একটি সংস্কৃতি, বন্ধুত্ব ও একতার উৎসব যা বাংলাদেশ ও রাশিয়ার মানুষদের মধ্যে সম্পর্ককে আরো গভীর ও মজবুত করবে। উক্ত অনুষ্ঠানটি আয়োজন করছে জাম্পস্টার্ট ইনক রাশিয়ান হাউজ ঢাকার সহযোগিতায় যা দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং বন্ধুত্ব দৃঢ় করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।