1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‎রাবিতে তীর্থক নাটকের সভাপতি আনোয়ার, সম্পাদক তন্বী - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

‎রাবিতে তীর্থক নাটকের সভাপতি আনোয়ার, সম্পাদক তন্বী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ জন খবরটি পড়েছেন

‎‎রাবি প্রতিনিধি ।
‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তীর্থক নাটকের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে বি এস এম আনোয়ার আমজাদকে সভাপতি ও আশরাফুন্নাহার তন্বীকে সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়েছে।
‎
‎শনিবার (৬ ডিসেম্বর) সংগঠনের নিজ মহড়া কক্ষে অনুষ্ঠিত ২৫তম বার্ষিক সভায় এ কমিটি গঠিত হয়।
‎
‎১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি আল আরাফাত হোসেন সৈকত, সহ-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রিফাইয়া রাজ্জাক রিফা, প্রযোজনা সম্পাদক মো. ফাহিম শাহরিয়ার, কোষাধ্যক্ষ সাদিকা ইয়াসমিন আশা, প্রচার সম্পাদক সাকিব হাসান, দপ্তর সম্পাদক স্মরণী রায় লুই। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন পুলক শ্রী শীল ও প্রসেনজিৎ দেবনাথ।
‎
‎সভাপতি আনোয়ার আমজাদ বলেন, নাটক কেবল শিল্পচর্চার মাধ্যম নয় শোষণমুক্তির সংগ্রাম, বৈষম্যরোধ ও সামাজিক সচেতনতা সৃষ্টির কার্যকর হাতিয়ারও হতে পারে।
‎তিনি আরও বলেন, তীর্থক নাটক দেশজ, সুষ্ঠু ও স্বাভাবিক সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেবে এবং নাট্য আন্দোলনকে আরও বেগবান করবে এমন প্রত্যাশা করি।
‎
‎সাধারণ সম্পাদক তন্বী বলেন, নাটকের মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরতে চাই, পাশাপাশি সচেতনতা সৃষ্টি করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চাই। সুস্থ ও স্বাভাবিক সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গনে আরও শক্তিশালী ভূমিকা রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবং এই পথচলায় সবার সহযোগিতা কামনা করছি।
‎
‎উল্লেখ্য, তীর্থক নাটক বিশ্ববিদ্যালয়ের একটি নাটকের সংগঠন। ‘’নাটক শুধুই শিল্প নয়, শোষণ মুক্তির হাতিয়ার’’ স্লোগানকে ধারণ করে ক্যাম্পাসে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের অন্যতম নাটকের সংগঠন।
‎

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar