1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন: কোন পদে লড়ছেন কতজন? - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন: কোন পদে লড়ছেন কতজন?

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ জন খবরটি পড়েছেন
ছবি-বেরোবি-বিডিটেলিগ্রাফ

রুশাইদ আহমেদ, বেরোবি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (ব্রাকসু) নির্বাচনে ১৩টি পদে মোট ৭৪ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। পাশাপাশি হল সংসদ নির্বাচনে বিজয় ২৪ হল থেকে ৩৪ জন, শহীদ মুখতার ইলাহী হল থেকে ৩০ জন এবং শহীদ ফেলানী হল থেকে ২০ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন ফর্ম বিক্রির চতুর্থ দিনের কার্যক্রম শেষে এসব তথ্য নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান।

কমিশনের দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, কেন্দ্রীয় ছাত্রসংসদের সহ-সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১১ জন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক পদে ৬ জন, বিজ্ঞান-প্রযুক্তি-স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ৫ জন, ক্যারিয়ার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ৫ জন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৮ জন, ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে ৫ জন, পরিবহন সম্পাদক পদে ৪ জন, প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে ৩ জন এবং নির্বাহী সদস্যের তিনটি পদে ১১ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।

হলভিত্তিক তথ্যে জানা যায়, বিজয় ২৪ হলে সহ-সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৫ জন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৫ জন, ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে ৪ জন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ৩ জন এবং কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে ১০ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

শহীদ মুখতার ইলাহী হলে সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৪ জন, ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে ৪ জন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ৫ জন এবং কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে ৯ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।

অন্য দিকে, শহীদ ফেলানী হলে সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে ২ জন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ৩ জন এবং কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে ৭ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হলভিত্তিক ভোটার তালিকায় অসঙ্গতির অভিযোগ তুলে মনোনয়নপত্র বিতরণসহ তফসিলের অন্যান্য কার্যক্রম স্থগিত করে নির্বাচন কমিশন। এতে শিক্ষার্থীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে শিক্ষার্থীরা উপাচার্যের দপ্তর অবরুদ্ধ করলে চাপের মুখে নির্বাচন কমিশন পূর্বঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর নির্বাচনের তারিখ পুনর্বহাল করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar