1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাবিপ্রবিতে শুরু হলো ৪র্থ বিজয় দিবস কাপ আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা- ২০২৫ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

হাবিপ্রবিতে শুরু হলো ৪র্থ বিজয় দিবস কাপ আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা- ২০২৫

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ জন খবরটি পড়েছেন
হাবিপ্রবিতে শুরু হলো ৪র্থ বিজয় দিবস কাপ আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা-২০২৫
© টেলিগ্রাফ বাংলাদেশ

|হাবিপ্রবি প্রতিনিধি|

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে আজ থেকে শুরু হয়েছে ৪র্থ বিজয় দিবস কাপ আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা-২০২৫। বিকাল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ-০১ (আবরার ফাহাদ হল সংলগ্ন মাঠ)-এ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান।

উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক স্বাস্থ্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা নেতৃত্বগুণ, শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। তিনি আরও বলেন, খেলার মাঠ হলো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রতীক, যেখানে সবাই সমান এবং কাউকে আলাদা কোনো সুবিধা দেওয়া হয় না।

অনুষ্ঠান শেষে তিনি খেলোয়াড়দের উৎসাহ যোগাতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন।

এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা চলবে বিজয় দিবস পর্যন্ত।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar