1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাবিতে আদিবাসী শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায়ীদের সংবর্ধনা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

রাবিতে আদিবাসী শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায়ীদের সংবর্ধনা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ জন খবরটি পড়েছেন

হ্লাথোয়াইছা চাক, রাবি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আদিবাসী শিক্ষার্থীদের নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে জুম্ম স্টুডেন্টস অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, নতুন জায়গায় প্রথম দিকে অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। তোমরা পরিবার থেকে দূরে এসেছো; মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। বিশ্ববিদ্যালয় তোমাদের যেন স্বস্তিকর পরিবেশ দিতে পারে- এটা আমরা নিশ্চিত করব।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিদায়ের সময় মন খারাপ থাকবেই। তবে সামনে তোমরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। আচরণ ও মেধার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের পরিচয় ফুটে উঠবে।

ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র তোমাদের দিকে প্রত্যাশার চোখে তাকিয়ে আছে। এখানে এসে থেমে গেলে চলবে না; আরও এগোতে হবে।পাহাড়ি এলাকাসহ দূর অঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের বড় ভাই বোন ও শিক্ষকরা অভিভাবকের ভূমিকা পালন করবেন।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং বলেন, অনেক প্রতিকূলতা পেরিয়ে তোমরা এখানে এসেছো। মেধা ও যোগ্যতা থাকলেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মেলে। ফলাফলই শেষ পর্যন্ত বলবে, তোমরা কত দূর এগোতে পেরেছো। এই বিশ্ববিদ্যালয়ে এখনও আদিবাসী শিক্ষক নেই। ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই কেউ সেই অবস্থানে পৌঁছাক- এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম ও সমতলের বিভিন্ন নৃগোষ্ঠীর অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar