1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‎রাবিতে আট দিনব্যাপী বই মেলা শুরু - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

‎রাবিতে আট দিনব্যাপী বই মেলা শুরু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ জন খবরটি পড়েছেন

‎হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি।
‎প্রকাশনা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা সম্প্রসারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজন করা হচ্ছে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় বইমেলা ২০২৫’।
‎
‎বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ একাডেমি ভবনের সামনে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব ফিতা কেটে বই মেলা উদ্বোধন করেন। আট দিনব্যাপী এ বইমেলা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথির দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. মাঈন উদ্দীন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) ড. মো. ফরিদ উদ্দীন খান।
‎প্রফেসর মাহফুজুর রহমানের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
‎
‎
‎উদ্বোধনী বক্তব্যে উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেন, বই মানুষের মনন গঠন ও চিন্তার জগৎ বিস্তারে অনন্য ভূমিকা রাখে। শিক্ষার্থীদের বই পড়ায় আরও উৎসাহী করতে রাবিতে নিয়মিতভাবে এমন আয়োজন হওয়া প্রয়োজন। এই বইমেলার মাধ্যমে নতুন–পুরোনো ও প্রতিষ্ঠিত লেখকদের এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হচ্ছে যা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতে বইমেলাকে আমরা বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে আরও বৃহৎ পরিসরে আয়োজন করতে চাই।
‎
‎
‎সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) ড. মো. ফরিদ উদ্দীন খান বলেন, বইমেলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক ঐতিহ্য। জ্ঞানের চর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধিতে বইমেলার বিকল্প নেই। রাবির শিক্ষক, শিক্ষার্থী, প্রকাশনা সংস্থা এবং অতিথিদের সমন্বয়ে এই আয়োজন আরও অর্থবহ হয়ে উঠেছে। সফলভাবে আয়োজন করতে সহযোগিতা করা উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টরসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
‎
‎উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. মাঈন উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বিভাগ এবারও নিজস্ব স্টল নিয়ে বইমেলায় অংশ নিয়েছে। আমাদের প্রকাশিত বই ও বিভিন্ন জার্নাল পাঠকদের জন্য খুবই সাশ্রয়ী মূল্যে উপলব্ধ রাখা হয়েছে। বইমেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যে আগ্রহ দেখা যাচ্ছে, তা সত্যিই উৎসাহব্যঞ্জক।
‎
‎

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar