1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কারমাইকেল কলেজে নিজস্ব অর্থায়নে দুই বাস সংযোজন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

কারমাইকেল কলেজে নিজস্ব অর্থায়নে দুই বাস সংযোজন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৩ জন খবরটি পড়েছেন

কারমাইকেল কলেজ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল সরকারি কলেজে পরিবহন ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন এসেছে। দীর্ঘদিনের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে দুটি নতুন বাস সংগ্রহ করেছে। বৃহস্পতিবার নতুন বাসদ্বয়ের উদ্বোধনের মধ্য দিয়ে কলেজ ক্যাম্পাসে দেখা যায় আনন্দের জোয়ার।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান বলেন,
“এই দুইটি বাস সংগ্রহ করা অনেক কষ্টসাধ্য কাজ ছিল। বিষয়টি আগে থেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও প্রক্রিয়া ধীরগতিতে চলছিল। শিক্ষার্থীদের আন্দোলনের পর বিষয়টি দ্রুত অগ্রাধিকার পায় এবং বাস সংগ্রহ সম্ভব হয়। এ সাফল্যের পেছনে সবার সম্মিলিত অবদান রয়েছে।”

তিনি আরও জানান,
“২১ হাজার শিক্ষার্থীর জন্য বর্তমান পাঁচটি বাস যথেষ্ট নয়। তাই পরিবহন স্বল্পতা দূর করতে আরও তিনটি বাস ক্রয়ের কাজ বর্তমানে প্রোসেসিং পর্যায়ে রয়েছে।”

শিক্ষক প্রতিনিধি দল শিক্ষার্থীদের বাস ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন—
“এই বাসগুলো শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে কেনা হয়েছে। তাই সঠিকভাবে ব্যবহার করা সকল শিক্ষার্থীর দায়িত্ব। কোনো ক্ষতি হলে মেরামতের ব্যয়ও শিক্ষার্থীদের তহবিল থেকেই বহন করতে হবে। আগের তিনটি বাস ৪৪ বছর ধরে সচল রয়েছে সচেতন ব্যবহারের কারণেই।”

নতুন দুই বাস পেয়ে শিক্ষার্থীরা গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মন্তব্য—এই বাস সংগ্রহ আমাদের আন্দোলনের যৌক্তিক দাবির ফসল। শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত হবে এমন সিদ্ধান্ত ভবিষ্যতেও দ্রুত আসবে বলে আমরা আশাবাদী—ইনশাআল্লাহ। ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে প্রস্তাবিত তিনটি বাসও দ্রুত পরিবহন বহরে যুক্ত হবে—এটাই আমাদের প্রত্যাশা। ঐক্য থাকলে শিক্ষার্থীদের যেকোনো ন্যায়সঙ্গত অধিকার আদায় সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বাস দুটি উদ্বোধন করা হয়। পরে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা নতুন বাস নিয়ে শহর প্রদক্ষিণ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar