বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে সমকাল সুহৃদ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ১১ ডিসেম্বর রোজ বুধবার বিকেল ৩ টায় বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো তৌফিক আলম এবং সমকাল পত্রিকার বরিশাল ব্যুরোর প্রধান সহ বিশ্ববিদ্যালয়ের মান্যবর শিক্ষকবৃন্দ।
সমকাল সুহৃদ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক জাকিয়া সুলতানা শিমু বলেন, “এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা যাতে করে তারা দেশপ্রেমে উদ্ভুদ্ধ হতে পারে”।
উপাচার্য বলেন,”এমন অনুষ্ঠান তরুণ সমাজকে বিকাশিত করতে সাহায্য করে তাই বিশ্ববিদ্যালয়ের এমন উৎসবের আয়োজন করা উচিত”। উক্ত অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, দেয়ালিকা প্রদর্শনী সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।