কারমাইকেল কলেজ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে প্রফেসর ড. মো. আবুল হোসেন মন্ডল–এর পদায়ন করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর ২০২৫) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ–২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগ নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়—
বদলি-জনিত ও পদোন্নতির ভিত্তিতে তাঁকে কারমাইকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। অধ্যক্ষ পদে যোগদানের আগে তিনি একই প্রতিষ্ঠানের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
নতুন অধ্যক্ষ হিসেবে কলেজটিরই প্রাক্তন শিক্ষার্থীকে পেয়ে শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সন্তোষ ও আনন্দ দেখা দিয়েছে। ক্যাম্পাসে ইতিবাচক সাড়া মিলছে। অনেকেই বলেছেন—
“নিজ প্রতিষ্ঠানের গর্বিত সাবেক শিক্ষার্থী যখন কলেজের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব পান, তা আমাদের জন্য একটি অনুপ্রেরণার বিষয়।”
অন্যদিকে শিক্ষক ও কর্মচারীরা আশা প্রকাশ করেছেন যে, তাঁর নেতৃত্বে কলেজের একাডেমিক, প্রশাসনিক ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে এবং কারমাইকেল কলেজ নতুন সাফল্যের পথে এগিয়ে যাবে।