কারমাইকেল কলেজ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ক্যাম্পাসে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন রংপুর ইউনিটের আয়োজনে দিনব্যাপী শীত উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ক্যাডেট ও রানিং ক্যাডেটদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ইউনিটের সম্মানিত সভাপতি ও কারমাইকেল কলেজ বিএনসিসি ইউনিটের প্রথম ক্যাডেট আন্ডার অফিসার জনাব মোঃ রকিবুস সুলতান মানিক। এছাড়াও উপস্থিত ছিলেন— সাবেক সিইও নাহিদুল কবির,সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা,অর্থ সম্পাদক আব্দুল বাতেন,সমাজকল্যাণ সম্পাদক মোঃ মাহবুবুল হক প্রিন্স,ইউনিটের সম্মানিত উপদেষ্টা মোঃ মাহমুদুল হাসান সাগর, মাহবুব, ওবায়দুর রহমান অভি, জাহাঙ্গীর,এবং রংপুর ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ।
দিনব্যাপী আয়োজনে ভলিবল, ফুটবল, হ্যান্ডবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে এক আনন্দঘন খাবারের আয়োজন এবং বিকেলে পিঠা উৎসব সবার মন কাড়ে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শীত উৎসব ২০২৫ আরও বর্ণিল হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে রংপুর ইউনিটের সম্মানিত সভাপতি শীত উৎসব ২০২৫-এর সমাপ্তি ঘোষণা করেন।