মানিকগঞ্জ প্রতিনিধি:
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানানো হয়েছে। সকাল ৮ টায় কলেজ মাঠে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে কলেজ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল জামান। তিনি ভাষণ দিয়ে বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা দেশপ্রেম ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের আত্মত্যাগকে স্মরণ রাখা আমাদের জাতীয় নৈতিক দায়িত্ব।”
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান প্রদর্শন করেন। এছাড়া কলেজ ইউনিটের রোভার স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরাও অংশ নিয়ে মাননীয় শহীদদের প্রতি আত্মার মাগফেরাত কামনা করেন।
কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা মিলিতভাবে একটি স্মৃতিসভা ও দোয়ার আয়োজন করেন, যেখানে শিক্ষকরা শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগের গল্প স্মরণ করেন এবং আগামী প্রজন্মের কাছে তাদের শিক্ষা ও আদর্শের গুরুত্ব তুলে ধরেন।