1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাবনা জেনারেল হাসপাতালে ১০ শয্যার নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট (স্ক্যানু) এর উদ্বোধন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

পাবনা জেনারেল হাসপাতালে ১০ শয্যার নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট (স্ক্যানু) এর উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ জন খবরটি পড়েছেন

মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রতি বছর জন্মের পরপরই নানা জটিলতায় অনেক শিশু মারা যায়। তাদের সুরক্ষায় ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালে ১০ শয্যার নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট (স্ক্যানু) এর যাত্রা শুরু হয়েছে।

শনিবার দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় শিশু বিশেষজ্ঞ ডা. নীতিশ কুমার কুন্ড ও পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এই ইউনিট উদ্বোধন করেন। এ সময় ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান রিমন, শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. পরিমল কুমার পাল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা শাখার সভাপতি ডা. তসলিমুল আরেফিন রতন, পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও অর্থোপেডিক সার্জন ডা. মাসুদুর রহমান প্রিন্স, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম, গাইনী বিশেষজ্ঞ ডা. সারেবা সাবেরা সুলতানা আসমানী, শিশু বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন। ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান জানান, স্থানীয়ভাবে ড্যাবসহ চিকিৎসকদের সহযোগিতা নিয়ে এই অতি গুরুত্বপুর্ণ ইউনিট স্থাপন করা হয়েছে।

এতে করে সংকটাপন্ন অনেক শিশুকে সুচিকিৎসা দিয়ে সুস্থ করা যাবে বলে আমরা আশা করি। শিশু বিশেষজ্ঞ ডা. নীতিশ কুমার কুন্ডু বলেন, একটি হাসপাতালের জন্য এই ইউনিট অত্যন্ত জরুরি ছিল। শিশুদের জন্মের পর জন্ডিসে আক্রান্ত হওয়া, নির্ধারিত তারিখের আগেই বা প্রিম্যাচিউরড(অপুষ্ট)সহ যেসব শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহন করে সেসব শিশুদের এই ইউনিটে সুচিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar