1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জবির প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জবির প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ জন খবরটি পড়েছেন

|লিখন সরকার, জবি প্রতিনিধি|

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( জবি) শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির  নীতিমালার পুনর্বিন্যাস ও সংশোধন সহ ৩ দফা দাবিতে  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ব্লকেড করেছে আস-সুন্নাহ মেধাবী প্রকল্পের শিক্ষার্থীরা।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে ভিসি ভবনে  তালা ঝুলিয়ে এ কর্মসূচি পালন করছে।প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী আন্দোলনকারীরা ভিসি ভবনের সামনে অবস্থান করছে।

এসময় তারা ‘হল না প্রকল্প, প্রকল্প প্রকল্প’ আমাদের অধিকার আমাকে দাও নইলে গদি ছাইড়া দেও’ এক দুই তিন চার বৃত্তি আমার অধিকার; বৈষম্যের গদিতে আগুন জ্বালো একসাথে; রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়; আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; তুমি কে আমি আমি কে জবিয়ান জবিয়ান ইত্যাদি স্লোগান দিতে থাকে।

বাংলা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শফিক বলেন, আমরা আস-সুন্নাহতে ফ্রিতে থাকিনা আমাদের কিছু নিদিষ্ট অর্থ দিতে হয়।  আমাদের সিটটা অনিশ্চিত যেকোন সময় বের করে দিতে পারে। আমাদের বিশেষ বৃত্তি থেকে  বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা সম্পূর্ণ যৌক্তিক তাই আমাদের এই আন্দোলন। 

এবিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ সেশনের বখতিয়ার ইসলাম বলেন,এটি আমাদের পূর্বঘোষিত কর্মসূচি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে।প্রশাসনকে বলবো দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নিন।

তাদের দাবিগুলো হলো আস সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রজেক্ট’–এ অবস্থানরত শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থীর ন্যায় আবাসন বৃত্তি নীতিমালায় অন্তর্ভুক্ত করা,আস সুন্নাহে অবস্থান করা শিক্ষার্থীরা কেন বিশ্ববিদ্যালয়ের বৃত্তি থেকে বঞ্চিত হবে এর যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে, ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা ন্যায্য, যুক্তিসংগত এবং নিশ্চিতভাবে প্রয়োগ করতে হবে, আবাসন বৃত্তিকে ‘মেধাভিত্তিক’ না করে ‘প্রয়োজনভিত্তিক’ রাখার লক্ষ্যে সিলেকশন মানদণ্ডে আরোপিত ৭০% উপস্থিতি ও সিজিপিএ-নির্ভর শর্ত বাতিল করা ও রি-অ্যাডমিশন (Re-admission)–সংক্রান্ত শর্ত সম্পূর্ণরূপে বাতিল করা।

এর আগে ‎বিশেষ বৃত্তি নীতিমালায় সংযোজিত অযৌক্তিক শর্তগুলোর সংশোধন ও পুনর্বিন্যাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন আস-সুন্নাহ প্রকল্পের শিক্ষার্থীরা একইসাথে সংবাদ সম্মেলনে  আজ সোমবার (১৫ ডিসেম্বর) ভিসি ভবন ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন তারা।

এরপরপরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিয়মিত শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মেধাবী’ প্রকল্পকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক হল বা আবাসিক হল হিসেবে বিবেচনা না করার অনুরোধ জানায় সংগঠনটি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar