1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিজয় দিবস উপলক্ষে জবি শিবিরের ১০০ নৌকা নিয়ে নৌ-র‍্যালী - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

বিজয় দিবস উপলক্ষে জবি শিবিরের ১০০ নৌকা নিয়ে নৌ-র‍্যালী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ জন খবরটি পড়েছেন
Jnu Shibir Boat Ride Bijoy Divash

|লিখন সরকার, জবি প্রতিনিধি|

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির এক ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেছে। প্রথমবারের মতো বিজয় দিবসকে কেন্দ্র করে তারা ‘নৌ র‍্যালি’র আয়োজন করে। নৌ র‍্যালিটি আজ শ্যামবাজার নৌ ঘাট হতে শুরু হয়ে পোস্তগোলা ব্রিজে গিয়ে শেষ হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এ নৌ র‍্যালিতে প্রায় ১০০টি নৌকা অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা লাল-সবুজের টি-শার্ট পরিধান করেন এবং প্রতিটি নৌকার সামনে উড়তে দেখা যায় বাংলাদেশের জাতীয় পতাকা। বুড়িগঙ্গা নদীর বুকে লাল-সবুজের পতাকার সারি যেন বিজয়ের চেতনাকে নতুনভাবে তুলে ধরে।

ছাত্রশিবির সংশ্লিষ্টরা বলছেন, অতীতে বিজয় দিবসে ক্যাম্পাসে স্থলভিত্তিক র‍্যালি হলেও নৌ র‍্যালি ছিল সম্পূর্ণ নতুন একটি উদ্যোগ। তাদের মতে, এ কর্মসূচির মাধ্যমে তারা বিভক্তিমূলক রাজনীতির বিপরীতে ঐক্য, দেশপ্রেম ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে চেয়েছেন।

এ সম্পর্কে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের পক্ষ থেকে ইউনিক কোন কিছু করা যায় কিনা। এ বিষয় থেকে আমরা দেখলাম পুরান ঢাকার বুড়িগঙ্গা নদী অনেক গুরুত্বপূর্ণ।কিন্তু এই বুড়িগঙ্গা নদীর দীর্ঘদিন ধরেই দখল এবং দূষণে নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য বুড়িগঙ্গা কে বাঁচানো, দেশকে রক্ষা করা পাশাপাশি আমরা যেন আমাদের স্বাধীনতা, দেশ ও সার্বভৌমত্বের প্রতি সচেতন হতে পারি এ বার্তা নিয়েই আমরা এই নৌ-র‍্যালির আয়োজন করি”।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলীম আরিফ বলেন,”১৯৭৭ সালে ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে আমরা প্রতি বছর বিজয় র‍্যালির আয়োজন করে থাকি। তবে এবার ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করেছি। ঢাকার প্রাণকেন্দ্রে যে বুড়িগঙ্গাকে কেন্দ্র করেই ঢাকাকে মানুষ চিনেছে সেই নদীকে বাচানোর তাগিদে আমরা এই র‍্যালীটি আয়োজন করেছি।”

এদিকে ছাত্ররাজনীতির ভবিষ্যৎ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও আলোচনা চলছে। শিক্ষার্থীদের একটি অংশ মনে করছেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বিভাজন ও সংঘাতের রাজনীতির চিত্র স্পষ্ট হয়েছে। অন্যদিকে, বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার শান্তিপূর্ণ ও সৃজনশীল কর্মসূচি আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar