1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেসরকারি স্কুল-কলেজের টিউশন ফিতে নতুন নির্দেশনা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

বেসরকারি স্কুল-কলেজের টিউশন ফিতে নতুন নির্দেশনা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ জন খবরটি পড়েছেন

বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষার্থীদের টিউশন ফি আদায়ে সংশোধিত নীতিমালা অনুসরণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত টিউশন ফি নেওয়া যাবে না।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলীর স্বাক্ষর রয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষ থেকে বেসরকারি স্কুল, স্কুল এন্ড কলেজের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক এবং সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি ও টিউশন ফি আদায় করতে হবে সংশোধিত শিক্ষার্থী ভর্তি নীতিমালা অনুযায়ী।

এ ক্ষেত্রে ‘শিক্ষার্থী ভর্তি ফি ও টিউশন ফি নীতিমালা-২০২৪’-এর তফসিল ক, খ ও গ অনুযায়ী নির্ধারিত হারে ফি সংগ্রহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নীতিমালার আলোকে ফি আদায় নিশ্চিত করা হলে অভিভাবকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমবে এবং ভর্তি ও ফি সংক্রান্ত স্বচ্ছতা বজায় থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar