1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ওসমান হাদির মৃত্যুতে হাবিপ্রবি ছাত্রশিবিরের বিক্ষোভ ও দোয়া মাহফিল - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

ওসমান হাদির মৃত্যুতে হাবিপ্রবি ছাত্রশিবিরের বিক্ষোভ ও দোয়া মাহফিল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ জন খবরটি পড়েছেন

হাবিপ্রবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)শাখা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে মেইনগেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে জুমার নামাজের পর রুহের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মীদের ‘ভারতের আগ্রাসন, রুখে দাও ‘আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘লাল জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, লীগ ধর ,জেলে ভর’, গোলামী না আজাদী, আজাদী আজাদী’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ,‘আমরা সবাই হাদী হব, গুলির মুখে কথা কইব’—এ ধরনের স্লোগান দিতে শোনা যায়।

বিক্ষোভে অংশগ্রহণকারী পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোখলেছুর রহমান বলেন, ভারতীয় আধিপত্যবাদ এবং কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে কিভাবে লড়তে হবে হাদি ভাই আমাদের তা শিখিয়ে গেছেন।

হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক বলেন, ওসমান হাদিকে হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি পরিকল্পিত হত্যা। এর সাথে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী দেশ ভারত জড়িত। জুলাই যোদ্ধাদের ওপর আক্রমণ বাংলার আপামর জনসাধারণ মেনে নেবে না।

তিনি আরো বলেন, এক হাদি মারা গেছে কিন্তু বাংলার আপামর মানুষ মারা যায়নি। আমরা ফিনিক্স পাখির মতো হাদি হয়ে বাংলার ঘরে-ঘরে জন্ম নেব।

বিক্ষোভ থেকে হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar