1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জুলাই যোদ্ধা ওসমান হাদি হত্যার বিচার দাবিতে জাবিতে ছাত্রশক্তির অবস্থান কর্মসূচি - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জুলাই যোদ্ধা ওসমান হাদি হত্যার বিচার দাবিতে জাবিতে ছাত্রশক্তির অবস্থান কর্মসূচি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ জন খবরটি পড়েছেন
জুলাই যোদ্ধা ওসমান হাদি হত্যার বিচার দাবিতে জাবিতে ছাত্রশক্তির অবস্থান কর্মসূচি

জাবি প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশক্তির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেইট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার নেতাকর্মীদের ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে লেখা বিভিন্ন ধরনের ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

অবস্থান কর্মসূচি শেষে জাবি শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, “ইন্টেরিম সরকারের ব্যর্থতার কারণে ওসমান হাদি ভাইয়ের মৃত্যু হয়েছে। অবিলম্বে ভারতে পালিয়ে থাকা হত্যাকারীকে গ্রেফতার করতে হবে।”

তিনি আরও বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসীকে গ্রেফতার করে হস্তান্তর করা না হয় তাহলে ভারতীয় হাইকমিশনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। একইসঙ্গে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।”

তিনি বলেন, “আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া ও ইসলামনগরে ছাত্রলীগের সন্ত্রাসীরা লুকিয়ে আছে। তারা যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। আমরা ভিসি স্যারের উদ্দেশ্যে বলতে চাই, আগামী জানুয়ারি মাসের মধ্যেই যদি জুলাই হামলার সন্ত্রাসীদের বিচার করা না হয় তাহলে আমরা কঠর কর্মসূচি দিতে বাধ্য হব।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar