মানারাত বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শহিদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর ২০২৫) আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বলেন— “আধিপত্যবাদী আগ্রাসী শক্তির বিরুদ্ধে কথা বলায় শহিদ শরীফ ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল, শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, যেখানে কোনো আগ্রাসী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।”
তিনি আরও বলেন—“একজন হাদি চলে গেলেও তার আদর্শ থেমে থাকবে না। এই আদর্শ থেকেই বহু হাদির জন্ম হবে।”
দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে শহিদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।