1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জকসু প্রচারণায় ছাত্রদল প্যানেলের পাঠাগার সম্পাদক রাকিবের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জকসু প্রচারণায় ছাত্রদল প্যানেলের পাঠাগার সম্পাদক রাকিবের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জবি প্রতিনিধি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) প্রচারণায় প্রার্থীদের একের পর এক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছেন খোদ ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী এ. কে. এম. রাকিব।

‎প্রার্থীরা অভিযোগ করছেন, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মো. রিয়াসাল রাকিব নিজের ছবি ও ব্যালট নং যুক্ত কলম শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করছেন, যা নির্বাচনী আচরণবিধির ১১ এর (ঙ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন করে। 

‎

এবিষয়ে ‎‎জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের জিএস প্রার্থী ফয়সাল মুরাদ বলেন, “দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্রসংগঠন যতই অর্থ ব্যয় করুক না কেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মমর্যাদাবোধসম্পন্ন। যারা সত্যিকার অর্থে শিক্ষার্থীদের জন্য কাজ করেছে, শিক্ষার্থীরা তাদেরই নির্বাচিত করবে।”

শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী মো. রিয়াজুল ইসলাম জানান, “ছাত্রদল–সমর্থিত প্যানেলের রিয়াসাল রাকিবের  লোগোযুক্ত কলম শিক্ষার্থীদের মাঝে  বিতরণ করে স্পষ্টভাবেই আচরণবিধি লঙ্ঘন করেছে। নির্বাচন কমিশনকে বলার পরেও কোনো ব্যবস্থা নিতে দেখছি না। যা খুবই উদ্বেগের বিষয়।

তিনি আরও বলেন, ছাত্রদল সমর্থিত প্যানেলের কর্মকাণ্ড সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আগামীকাল এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দেওয়া হবে।

‎

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী মো. রিয়াসাল রাকিব ‎বলেন, “এবিষয়ে আমি কিছু জানতাম না। আমার এক ছোট ভাই আমার ছবির সাথে ব্যালট নং যুক্ত কলম আমাকে না জানিয়ে ভুল করে নিয়ে আসে এবং বিতরণ শুরু করে। বিষয়টা জানার পরেই তাকে নিষেধ করেছি এবং এমন কিছু পরবর্তীতে আর হয়নি।”

‎

‎আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি স্বীকার করে ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী একেএম রাকিব বলেন, “ভোটারদের কলম উপহারের বিষয়টি আমার নজরে আসার পর আমি নিষেধ করেছি। এখন আর কেউ দিচ্ছে বলে মনে হয় না।”

‎

এবিষয়ে জকসু ‎নির্বাচন কমিশনার ড. মো. আনিসুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar