1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‎তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাবি ছাত্রদলের ‘স্বাগত মিছিল’ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

‎তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাবি ছাত্রদলের ‘স্বাগত মিছিল’

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ জন খবরটি পড়েছেন

‎রাবি প্রতিনিধি।
‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে ‘স্বাগত মিছিল’ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে মিছিলটি শুরু হয়।
‎
‎মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় টেন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
‎
‎এসময় তারা, ‘মা মাটি ডাকছে, ‘তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান আসছে, মা মাটি ডাকছে’, ‘তারেক রহমান বীরের দেশে, ‘আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শিক্ষা, শান্তি প্রগতি, ছাত্রদলের মূলনীতি’ ইত্যাদিসহ নানা স্লোগান দেন।
‎
‎সমাবেশে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বাংলার বাতাসে যে ষড়যন্ত্রের গন্ধ ছিল, তা উপেক্ষা করে বাংলার গণমানুষের শক্তির ওপর ভর করে দীর্ঘ ১৮ বছর পর জননেতা তারেক রহমান দেশে ফিরছেন। দেশের মানুষের মঙ্গল, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যেই তার এই প্রত্যাবর্তন।
‎
‎তিনি আরও বলেন, ২৫ তারিখের পর সারাদেশে যারা মব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, বিএনপি নেতাকর্মীরা তাদের শক্ত হাতে প্রতিহত করবে। একই সঙ্গে কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী ভীতসন্ত্রস্ত হয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে না—সবার জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করা হবে।
‎
‎রাবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন,দেশনায়ক তারেক রহমান স্বরযন্ত্রের আঘাতে পঙ্গুত্ববরণ করে চিকিৎসার জন্য লন্ডনে যেতে বাধ্য হন। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকার ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দেশে ফিরতে দেয়নি।
‎
‎তিনি আরও বলেন, তারেক রহমান চাইলে নীরবে বিদেশে জীবন কাটাতে পারতেন। কিন্তু একটি ছোট কেবিনে বসে নিরলসভাবে তিনি সারা দেশে জাতীয়তাবাদী চেতনার জাগরণ ঘটিয়েছেন। এই ধারাবাহিক আন্দোলনের ফলেই ৫ আগস্টের বিপ্লব সম্ভব হয়েছে, যা একদিনে অর্জিত হয়নি।
‎
‎এ সময় রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান বলেন,আগামী ২৫ ডিসেম্বর আগামীর রাষ্ট্রীয় নায়ক তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবেন। এই ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আমরা আশা করি তিনি সকল ষড়যন্ত্র নস্যাৎ করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।
‎
‎উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।
‎

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar