1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জবিতে 'এ' ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জবিতে ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ জন খবরটি পড়েছেন

জবি প্রতিনিধি,

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ-ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ১২টি কেন্দ্রে
(ঢাবি, শেকৃবিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং ঢাকার বাইরে ৩টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে বিভাগীয় শহর রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ বছর এ-ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ৮৪০টি আসনের বিপরীতে মোট ৭২ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থী আবেদন করে। এতে আসনপ্রতি লড়ছেন প্রায় ৮৭ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি জবি কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

উল্লেখ্য, এ বছর গতানুগতিক লিখিত পরীক্ষা থেকে বের হয়ে শুধু বহুনির্বাচনি প্রশ্নের মাধ্যমে ভর্তি পরীক্ষা নিচ্ছে জবি প্রশাসন। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের ভিত্তিতে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। প্রতিটি সঠিক উত্তরের মান নির্ধারণ করা হয়েছে ০.৭৫ নম্বর। এর মধ্যে এমসিকিউ পরীক্ষার জন্য নির্ধারিত ৭২ নম্বর, এসএসসি বা সমমান ফলের জন্য ১০ নম্বর এবং এইচএসসি বা সমমান ফলের জন্য ১৮ নম্বর বরাদ্দ রাখা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar