1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নববর্ষে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

নববর্ষে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১০০ জন খবরটি পড়েছেন

​মোঃকামরুল ইসলাম , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নতুন বছরের প্রথম কর্মদিবসে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সেবার মান পর্যবেক্ষণ ও কর্মকর্তা-কর্মচারীদের মনোবল বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন রাঙ্গামাটির সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা।​

আজ (বৃহস্পতিবার) সকালে তিনি হাসপাতালের প্রতিটি বিভাগ ও ওয়ার্ড ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি কর্তব্যরত চিকিৎসক, নার্স, অন্যান্য কর্মচারী এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সাথে নতুন বছরের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।বিগত বছরগুলোতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার গুণগত মান এবং সংখ্যাগত সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিভিল সার্জন। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা স্বাস্থ্যসেবার সূচকগুলোতে উন্নতি করতে সক্ষম হয়েছি।এই ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে ধন্যবাদ জানান।

নতুন বছরের লক্ষ্য ও সম্ভাবনা নিয়ে বার্তা আদান-প্রদানকালে ডা. নূয়েন খীসা সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রোগীদের সেবায় সর্বোচ্চ আন্তরিক হওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন ​বছরের প্রথম দিনে এই শুভেচ্ছা বিনিময় কেবল একটি সৌজন্য নয়, বরং এটি একটি সুস্থ, কর্মঠ ও ইতিবাচক কর্মপরিবেশ বজায় রাখার অন্যতম মাধ্যম। আমাদের লক্ষ্য হবে সাধারণ মানুষের দোরগোড়ায় আরও উন্নত ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়া।পরিদর্শনকালে তত্ত্বাবধায়ক মহোদয়ের সাথে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর খান, মেডিকেল অফিসার ডা. হিরো চন্দসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক এবং নার্সিং কর্মকর্তাবৃন্দ।

বছরের শুরুতেই হাসপাতালের শীর্ষ কর্মকর্তার এমন আন্তরিক উপস্থিতি ও দিকনির্দেশনায় স্বাস্থ্যকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar