1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জীবন বাঁচাতে নতুন উদ্যোগ: নূরনগরে চালু হলো ফ্রি অ্যাম্বুলেন্স - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

জীবন বাঁচাতে নতুন উদ্যোগ: নূরনগরে চালু হলো ফ্রি অ্যাম্বুলেন্স

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের সাধারণ মানুষের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন সমাজসেবক হাবিবুর রহমান লিটন। বৃহস্পতিবার পহেলা জানুয়ারি নূরনগর নবীণ সংঘ ক্লাব চত্বরে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে উক্ত ফ্রি অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করা হয়।

জেলা তাঁতি দলের সাবেক সহ-সভাপতি জি এম আবু ইউসুফ এর সঞ্চালনায় ফ্রি অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আশেক এলাহি মুন্না, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভিন ঝর্ণা, সমাজসেবক মাস্টার এস.এম শামসুল হক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ডি এম মইনুদ্দীন লাভলু, সমাজসেবক নজরুল ইসলাম, মহাদেব চন্দ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রেজাউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, জরুরি মুহূর্তে দ্রুত হাসপাতালে পৌঁছানো অনেক সময় রোগীর জীবন বাঁচানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু অর্থনৈতিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ সময়মতো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেন না। এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা সেই বাধা দূর করবে এবং বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বড় সহায়তা হয়ে উঠবে।

উদ্যোক্তা লিটন জানান, এই অ্যাম্বুলেন্স সেবা ২৪ ঘণ্টা চালু থাকবে এবং নূরনগরসহ আশপাশের এলাকায় যেকোনো জরুরি রোগী পরিবহনে ব্যবহৃত হবে। সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এবং প্রয়োজনে রোগীকে নিকটস্থ উপজেলা বা জেলা হাসপাতালে পৌঁছে দেওয়া হবে।

স্থানীয় এক বাসিন্দা পলাশ দেবনাথ বলেন, আগে হঠাৎ অসুস্থ হলে অনেক সময় দুশ্চিন্তায় পড়তে হতো। এখন ফ্রি অ্যাম্বুলেন্স থাকায় অন্তত দ্রুত হাসপাতালে নেওয়ার নিশ্চয়তা পাওয়া যাবে।

অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সেবাটির সফলতা কামনা করা হয়। আশা করা হচ্ছে, এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা নূরনগরের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদিকে তার এই মানবিক উদ্যোগে ইউনিয়নবাসীর মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি দেখা গেছে। দীর্ঘদিন ধরে নূরনগর ইউনিয়নে জরুরি রোগী পরিবহনের জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের অভাব ছিল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar