1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুবিতে ময়মনসিংহ বিভাগীয় স্টুডেন্টস অ্যালায়েন্সের নবীন বরণ ও প্রবীণ বিদায় - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

কুবিতে ময়মনসিংহ বিভাগীয় স্টুডেন্টস অ্যালায়েন্সের নবীন বরণ ও প্রবীণ বিদায়

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ জন খবরটি পড়েছেন

‎কুবিতে ময়মনসিংহ বিভাগীয় স্টুডেন্টস অ্যালায়েন্সের নবীন বরণ ও প্রবীণ বিদায়
‎
‎
‎কুবি প্রতিনিধি
‎
‎
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ময়মনসিংহ বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ বিভাগীয় স্টুডেন্টস অ্যালায়েন্সের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। 
‎
‎
‎বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪ টায় সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 
‎
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন, অর্থনীতি বিভাগের অধ্যাপক এম. আমিনুল ইসলাম আকন্দ, বিসিক শিল্প নগরী কুমিল্লার পরিচালক জাকির হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি রিসার্চ ডিভিশন ও রোরাল ডেভলপমেন্ট এন্ড কো-অপারেটিভ ডিভিশনের পরিচালক সালাউদ্দিন ইবনে সায়েদ, এডভোকেট মাহমুদা খানম (শিল্পী), আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক আলিমুল রাজী, বার্ড এর রিসার্চ ডিভিশনের সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসলামসহ ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীরা।
‎
‎
‎অর্থনীতি বিভাগের অধ্যাপক এম. আমিনুল ইসলাম আকন্দ বলেন, ‘এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের নিজেদেরকে বিশ্বমঞ্চে যোগ্য করে গড়ে তুলতে হবে। ময়মনসিংহ বিভাগে যোগ্য লোকের অভাব আপনাদের পূরণ করতে হবে৷ বাংলাদেশ এবং বিশ্বমঞ্চে ময়মনসিংহের হয়ে নিজেদের ভাবমূর্তি স্থাপন করতে হবে।’
‎
‎
‎বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির রিসার্চ ডিভিশনের পরিচালক সালাউদ্দিন ইবনে সায়েদ বলেন, ‘আপনাদের নিজ বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের সাথে ইন্টারেকশন বাড়াতে হবে। বিভিন্ন নন-পলিটিকাল সংগঠনের সাথে জড়িত হয়ে নিজেকে শানিত করতে হবে, এডিকশন থেকে দূরে থাকতে হবে এবং পজিটিভ থিংকিং থাকতে হবে।’
‎
‎
‎সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘দুইটি বিষয় আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, যেটা পছন্দ করেন সেটা করবেন আর যেটা পছন্দ করেন না সেটা ত্যাগ করবেন। সিদ্ধান্ত কখনো সঠিক হয় না সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে হয়।’
‎
‎সংগঠনের সভাপতি এস এম মাহবুব বলেন, ‘আমাদের আজকের অনুষ্ঠানের সকল সম্মানিত অতিথিদের আমি ধন্যবাদ জানাই। এই নবীন বরণ অনুষ্ঠানের কারণে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার মানুষ এক হতে পেরেছে, নতুনদের সাথে পরিচিত হতে পেরেছি এজন্য অনেক ভালো লাগছে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar