1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু ‘ফিন ফেস্ট’ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু ‘ফিন ফেস্ট’

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২২৫ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুবি প্রতিনিধি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী সংগঠন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাব–এর উদ্যোগে দুই দিনব্যাপী ‘ফিন ফেস্ট’ শুরু হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় কেক কাটা, বেলুন উড়ানো ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে ফেস্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী শেষ দুপুর তিনটায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী অর্নিতা সেনের সঞ্চালনায় পবিত্র কুরআন ও গীতা থেকে পাঠের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, প্রক্টর ড. মো. আব্দুল হাকিম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এমদাদুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আয়োজক সূত্রে জানা যায়, ফিন ফেস্টের অংশ হিসেবে ক্রীড়া প্রতিযোগিতা, ব্যাচভিত্তিক ডিবেট, পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ও কেস কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। এছাড়া সোমবার সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ফেস্টের শেষ দিনে আগামীকাল একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রাখা হয়েছে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ সবসময়ই বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে সক্রিয় ও সফল ভূমিকা রেখে আসছে, যা শিক্ষার্থীদের অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সহায়ক। শিক্ষকরাও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এমন একটি মেগা প্রোগ্রাম আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। শিক্ষার্থীদের মনে রাখতে হবে, প্রতিটি আয়োজনই নিজেকে প্রকাশের একটি সুযোগ। কাজের মাধ্যমেই নিজেকে তুলে ধরার মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে’

উপ- উপচার্য ড. মাসুদা কামাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করে। একই সঙ্গে আমাদের নিজেদের জানতে হবে—আমি কে। কারণ কোনো কিছু সঠিকভাবে ব্যবহার করতে হলে আগে সেটি সম্পর্কে জানা প্রয়োজন। আমরা প্রতিনিয়ত নিজেকেই সবচেয়ে বেশি ব্যবহার করি, তাই সবার আগে আমাদের নিজেদের সম্পর্কে জানা জরুরি। মানুষের দুটি সত্তা রয়েছে -একটি শারীরিক (ফিজিক্যাল) এবং অন্যটি আধ্যাত্মিক (স্পিরিচুয়াল)। শারীরিক সত্তা একসময় শেষ হয়ে যাবে, কিন্তু আধ্যাত্মিক সত্তা সৃষ্টিকর্তার কাছে ফিরে যাবে। তাই আমাদের উচিত আধ্যাত্মিক চর্চায় আরও বেশি মনোযোগী হওয়া।’

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ড. মো. মনজুর হোসাইন বলেন, ‘সকলের সহযোগিতায় দীর্ঘদিনের পরিকল্পনার পর আমরা সফলভাবে ফিন-ফেস্ট আয়োজন করতে পেরেছি। ফিন-ফেস্ট উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, ব্যাচভিত্তিক ডিবেট, পাবলিক স্পিকিং প্রতিযোগিতা এবং কেস কম্পিটিশনের আয়োজন করেছি। আগামীকাল এই আয়োজনের অংশ হিসেবে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar