1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে আনসার সদস্যের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে আনসার সদস্যের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ জন খবরটি পড়েছেন

আতিকুর রহমান আশিক
মানিকগঞ্জ প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে আইনের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

তিনি বলেন, ‘এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে নারায়নগঞ্জ থেকে রওয়ানা হয়ে নিজস্ব চার্জিং ভ্যানে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানা বাড়িতে যাচ্ছিলেন । তাঁরা রবিবার দিবাগত রাত দুইটার দিকে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় আসামাত্র ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে যায়। তাঁরা তাঁদের নিরাপত্তার জন্য মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন।

তখন হাসপাতালের প্রধান ফটকে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ তাঁদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যায়। এরপর হাসপাতালের ১০তলা ভবনের নীচ তলায় স্বামীকে রেখে ওই নারীকে ওই ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। এরপর আনসার সদস্যরা ওই নারীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারী নীচতলায় নেমে তাঁর স্বামীকে বিষয়টি জানায়। এরপর তাঁরা মানিকগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করেন।
অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সকল আনসার সদস্যকে থানায় ডেকে আনলে ভুক্তভোগী নারী অভিযুক্ত দুই আনসার সদস্যকে সনাক্ত করলে তাদের আটক করা হয়। নারীর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলছে।’

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কার্যালয়ের কমান্ড্যান্ট কামরুজ্জামান বলেন, ‘ অভিযুক্ত দুই আনসার সদস্য পুলিশ হেফাজতে রয়েছে। তাদের বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা আক্তারকে প্রধান করে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংঘটিত অপরাধের দায় অভিযুক্তদের ব্যক্তিগত। তাদের দায় নেবেনা না বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, ‘আনসার সদস্যদের ডেকে পুরো বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar