1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষাবোর্ডের পরিদর্শনে মোস্তফা বেগম গার্লস স্কুলের শিক্ষার মান ও শৃঙ্খলার প্রশংসা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

শিক্ষাবোর্ডের পরিদর্শনে মোস্তফা বেগম গার্লস স্কুলের শিক্ষার মান ও শৃঙ্খলার প্রশংসা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও আলোড়ন সৃষ্টিকারী নারী শিক্ষা প্রতিষ্ঠান মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজে মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাননীয় বিদ্যালয় পরিদর্শক জনাব প্রফেসর মোঃ আবুল কাসেম মহোদয় আনুষ্ঠানিক পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাসান, গভর্নিং বডির সদস্য জনাব নাজমুল হক, শিক্ষকমণ্ডলী ও গার্লস গাইড দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বিদ্যালয় পরিদর্শককে বরণ করে নেওয়া হয়।
পরিদর্শনের শুরুতে অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষকমণ্ডলীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রফেসর মোঃ আবুল কাসেম শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা, পাঠদানের গুণগত মান বৃদ্ধি ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে তিনি প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে লেখাপড়া, প্রস্তুতি কৌশল ও এসএসসি পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ প্রদান করেন। এ সময় প্রতিটি শ্রেণির শিক্ষার্থীরা দলগতভাবে ফুল দিয়ে পরিদর্শক মহোদয়কে আন্তরিকভাবে বরণ করে নেয়।
বিদ্যালয় পরিদর্শক শিক্ষার্থীদের শালীন আচার-আচরণ, পড়াশোনায় মনোযোগ এবং অত্র স্কুল এন্ড কলেজের নিরিবিলি ও সুবিশাল ক্যাম্পাসের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সামগ্রিকভাবে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, পরিবেশ ও শৃঙ্খলা দেখে তিনি সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেন এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতেও মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজের এ ধারাবাহিক সাফল্য ও কার্যক্রম বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar