1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দীর্ঘ প্রতীক্ষার অবসান: সুখছড়ী রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল নতুন ভবন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

দীর্ঘ প্রতীক্ষার অবসান: সুখছড়ী রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল নতুন ভবন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দীর্ঘদিনের প্রতীক্ষা ও প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের চাবি বুঝে পেল লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুখছড়ী রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নতুন ভবন হস্তান্তরের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অস্থায়ী স্থাপনায় দীর্ঘদিন পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হচ্ছিল। বর্ষা মৌসুমে টিনের ছাউনী ছুঁইয়ে পড়া, শ্রেণিকক্ষ সংকট ও নিরাপত্তাজনিত উদ্বেগ ছিল নিত্যদিনের সঙ্গী। এসব সীমাবদ্ধতার কারণে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।
সরকারি অর্থায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত নতুন বহুতল ভবনটি আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ। এতে রয়েছে প্রশস্ত ও আলোক-বাতাসপূর্ণ শ্রেণিকক্ষ, শিক্ষক কক্ষ, প্রশাসনিক কক্ষ এবং শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা। নতুন ভবনটি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
নতুন ভবন হস্তান্তর উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই নতুন ভবন এলাকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে ইতিবাচক প্রভাব ফেলবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম জানান, নতুন ভবন পাওয়ায় শিক্ষকরা এখন আরও মনোযোগী ও উৎসাহের সঙ্গে পাঠদান করতে পারবেন। একই সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার মান বাড়বে বলে তিনি আশাবাদী।
এলাকাবাসীর মতে, সুখছড়ী রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন শুধু একটি অবকাঠামো নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আলোকিত সম্ভাবনার দ্বার উন্মোচন। তারা সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।###
সংবাদ প্রেরকঃ মনির আহমদ আজাদ, লোহাগাড়া, চট্টগ্রাম।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar