1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, আসনপ্রতি লড়ছে ৫৯ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, আসনপ্রতি লড়ছে ৫৯

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ জন খবরটি পড়েছেন

রাবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৮৯৭টি সিটের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ১১ হাজার ৫১৪টি।
‎
‎শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এসব তথ্য জানান।
‎
‎‘এ’ ইউনিটের অধীনে রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের মোট ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট।
‎
‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ‘দুই শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফট সকাল ১১টায় শুরু হয়, যেখানে ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। বিকাল ৩টায় শুরু হওয়া দ্বিতীয় শিফটে অংশ নেবেন ৫৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থী। একই সময়ে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, রংপুর ও বরিশাল অঞ্চলেও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
‎
‎সংবাদ সম্মেলনে আরও বলেন, গতকালের ‘সি’ ইউনিটের পরীক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নজরে আসায় আজ প্রশাসন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিতির হার প্রায় ৮৫ শতাংশ বলে ধারণা করা হচ্ছে।
‎
‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, ‘আজ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থীদের কাছে মোবাইল ফোন বা নিষিদ্ধ কোনো ডিভাইস রয়েছে কি না, তা কঠোরভাবে যাচাই করে এরপর কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। রাজশাহীর বাইরের কেন্দ্রগুলোতেও এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য পাওয়া যায়নি।
‎
‎গত বছরের মত এবারও বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই শিফটে রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল এ ৫টি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রগুলোতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
‎
‎ ‘এ‘ ইউনিটে আবেদন জমা পড়েছে ১ লাখ ১১ হাজার ৫১৪টি। সেই হিসেবে এ ইউনিটে মোট আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য প্রতিযোগিতা করছেন গড়ে ৫৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
‎
‎উল্লেখ্য,গতকাল সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে আবেদন পড়েছে ৩০ হাজার ৮৮৬টি। তিন ইউনিটে মোট আবেদন পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar