1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাবিপ্রবি ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রফেসর ড. মো. জামাল উদ্দিন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

হাবিপ্রবি ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রফেসর ড. মো. জামাল উদ্দিন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হাবিপ্রবি প্রতিনিধি।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. জামাল উদ্দিন। তিনি ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় প্রফেসর ড. মো. জামাল উদ্দিন বলেন, এটি তাঁর জন্য একটি নতুন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। অনুষদের প্রধান হিসেবে তিনি শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষা ও ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। কোনো ধরনের অপ্রয়োজনীয় বিলম্ব যেন না ঘটে, সে বিষয়ে বিশেষ নজর রাখা হবে।
তিনি আরও জানান, ব্যবসায় শিক্ষা অনুষদের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আউটকাম বেসড (OB) সিলেবাসকে চলমান বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করা হবে।

শিক্ষার্থীদের সার্বিক বিকাশের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিসে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত করা হবে। এতে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা ও বাস্তবমুখী জ্ঞান বৃদ্ধি পাবে।
উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে হাবিপ্রবির শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি চাকরির বাজারে আরও দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এর মধ্যে রয়েছে জব ফেয়ার আয়োজন, সেমিনার, ইন্ডাস্ট্রিয়াল ট্যুর, বায়োডাটা আপডেটিং কর্মশালা এবং বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি।

নতুন ডিনের নেতৃত্বে ব্যবসায় শিক্ষা অনুষদ আরও আধুনিক, গবেষণাভিত্তিক ও শিক্ষার্থীবান্ধব হয়ে উঠবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar