1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কারমাইকেল কলেজ বিতর্ক পরিষদের ৮ম সাপ্তাহিক অনুশীলন অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

কারমাইকেল কলেজ বিতর্ক পরিষদের ৮ম সাপ্তাহিক অনুশীলন অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ জন খবরটি পড়েছেন

৷৷৷৷৷ বিতর্কের দ্বন্দ্বে বিকশিত হোক সুন্দর।।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কারমাইকেল কলেজ প্রতিনিধি।

“বিতর্কের দ্বন্দ্বে বিকশিত হোক সুন্দর”— এই প্রত্যয়কে ধারণ করে কারমাইকেল কলেজ, রংপুরের বিতর্ক পরিষদের ২০২৫–২৬ সেশনের ৮ম সাপ্তাহিক অনুশীলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বুদ্ধিবৃত্তিক চর্চা ও নেতৃত্ব বিকাশে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অনুশীলনের আয়োজন করা হয়।

অনুশীলন অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন উম্মে জান্নাত মিশু, সহ-সাধারণ সম্পাদক, বিতর্ক পরিষদ, কারমাইকেল কলেজ, রংপুর।
অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান দায়িত্বশীল সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ওসমান গণি (সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী সদস্য), বহ্নিশিখা রায় পূজা (মুখ্য সমন্বয়ক), রাহুল দাস (সাংগঠনিক সম্পাদক) এবং আসিফ মাহমুদ (সহ-সাংগঠনিক সম্পাদক), বিতর্ক পরিষদ, কারমাইকেল কলেজ, রংপুর।

অনুশীলনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা “সাম্যবাদী” অবলম্বনে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অর্জন করেন আশরাফুন নেছা অর্চি, দ্বিতীয় স্থান অধিকার করেন সুমাইয়া আক্তার সমাপ্তি এবং তৃতীয় স্থান অর্জন করেন মেনাদুন্নবি।
এছাড়া কুইজ প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম স্থান অর্জন করেন শ্রাবন্তি ঘোষ ও আশরাফুন নেছা অর্চি। দ্বিতীয় স্থান অধিকার করেন সুমাইয়া আক্তার সমাপ্তি এবং তৃতীয় স্থান অর্জন করেন রিদয় রায়।

রম্য বিতর্ক পর্বে বিষয় ছিল— “ফল হিসেবে আমিই সেরা”। এতে প্রথম স্থান অর্জন করেন মেফতাহুল ইসলাম লাবিব, দ্বিতীয় স্থান অধিকার করেন আবু দারদা নাঈম এবং তৃতীয় স্থান অর্জন করেন সুরভী খাতুন।

অনুষ্ঠানের সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন আলিমাতুন নুর সিথী, সহ মানবসম্পদ সম্পাদক, কারমাইকেল কলেজ, রংপুর।
আয়োজকরা জানান, নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের বিতর্ক দক্ষতা, বিশ্লেষণী চিন্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে আরও পরিসর ও অংশগ্রহণমূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar