1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাবিপ্রবির ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের নানান উদ্যোগ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

হাবিপ্রবির ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের নানান উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ জন খবরটি পড়েছেন

হাবিপ্রবি প্রতিনিধি.

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কল্যানের লক্ষ্যে কার্যক্রম তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, হাবিপ্রবি শাখা।

শনিবার (২৪ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ছাত্রদলের পক্ষ থেকে ১১ দফা কর্মপরিকল্পনা উত্থাপন করা হয়।

ছাত্রদলের পক্ষে উক্ত কর্মপরিকল্পনার অংশ হিসাবে
স্পিড ব্রেকার রং করা,ছেলে ও মেয়েদের আবাসন ব্যবস্থা,ব্যাগ-মোবাইল সুরক্ষা, অভিভাবকদের বসার সুব্যবস্থা,পানি ও স্যালাইন সরবরাহ, জরুরি ওষধ সরবরাহ, জরুরি বাইক সার্ভিস, ট্রাফিক কন্ট্রোল, খাবারের মান ও দাম তদারকি, যানবাহনের ভাড়া মনিটরিং, মেসগুলোতে আবাসনের সুব্যবস্থা নিশ্চিতকরন,ক্যাম্পাস এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সার্বক্ষনিক সহায়তা অন্তর্ভুক্ত।

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, “ভর্তি পরিক্ষায় প্রশাসন ও ভর্তিচ্ছুদের সার্বিক সহায়তায় কাজ করবে ছাত্রদল। আমরা ইতিমধ্যেই ছেলে ও মেয়েদের হলগুলোতে থাকার ব্যবস্থা করেছি।এছাড়াও আমাদের তিনদিনব্যাপী স্টল রাখছি যাতে ভর্তিচ্ছু ও অভিভাবকদের বসার ব্যবস্থা করা যায়।আমরা জরুরি ওষুধ ও প্রয়োজনে বাইক সার্ভিস দিবো।”

উল্লেখ্য, আগামী ২৬,২৭ ও ২৮ জানুয়ারি পর্যায়ক্রমে তিন দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ে ‘এ’,’বি’,’সি”,ও ‘ডি’ এই চারটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেখানে মোট ১ হাজার ৭৯৫ টি আসনের বিপরীতে লড়বেন ৯৪ হাজার ৩৭৫জন ভর্তিচ্ছু।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar