1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‎কুবিতে স্টুডেন্ট'স ইউনিয়ন অব নাঙ্গলকোট এর নবীন বরণ অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

‎কুবিতে স্টুডেন্ট’স ইউনিয়ন অব নাঙ্গলকোট এর নবীন বরণ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ জন খবরটি পড়েছেন

কুবি প্রতিনিধি :
‎
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স ইউনিয়ন অব নাঙ্গলকোট- কুসান’–এর উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বাংলা বিভাগে ৪০৪ নাম্বার রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎সংগঠনের সদস্য ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী হারেছ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থী ও অতিথিদের ফুল বরণ করে নেওয়া হয়।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইউস্টের সিএসসি বিভাগের প্রভাষক ফয়সাল আহমেদ জিলানী, কুসানের সাবেক সভাপতি আজহার উদ্দিনসহ নাঙ্গলকোট উপজেলা থেকে আগত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
‎
‎সাধারণ সম্পাদক আলামিন মজুমদার বলেন, “১৯ ব্যাচের নবীন বরণ প্রোগ্রামে আত্মার টানে আজকে আমরা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি। আমরা আশা করি আমাদের সম্পর্কে যে ধারা তা ভবিষ্যতে যেন অটুট থাকে, এবং তোমরা এই সংগঠনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে।”
‎
‎বাইউস্টের সিএসসি বিভাগের প্রভাষক ফয়সাল আহমেদ জিলানী বলেন, “কুসানের সকল প্রোগ্রাম স্টুডেন্টদের ঘিরে। সুতরাং প্রোগ্রামে কেউ থাকুক বা না থাকুক কুসানের একমাত্র অংশীদার হিসেবে স্টুডেন্টরা যেন থাকে, আয়োজনের অংশীদারিত্ব নেয়, উপভোগ করে।”
‎
‎সভাপতি আরাফাত আজম বলেন, “প্রতিবছর কুসানের দুটি প্রোগ্রাম হয়, একটি নবীন বরণ এবং অন্যটি ইফতার মাহফিল। তাহার এই ধারাবাহিকতায় আজকের এই নবীন বরণ প্রোগ্রাম। এ প্রোগ্রামটি আয়োজন করতে পেরে আমরা খুবই খুশি। আমরা প্রত্যাশা করি সিনিয়র জুনিয়র এর সমন্বয়ে কুসান এগিয়ে যাবে বহুদূর।”
‎

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar