আতিকুর রহমান আশিক
মানিকগঞ্জ প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জের ইতিহাস বিভাগের উদ্যোগে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘হিম উৎসব ২০২৬’। উৎসবে ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর টিপু সুলতান। তিনি তাঁর বক্তব্যে বলেন, এমন আয়োজন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও পারিবারিক বন্ধন আরও দৃঢ় করে।
এদিন বিভাগের ছোট–বড় সবাই একসঙ্গে মিলিত হয়ে এক ধরনের পারিবারিক আবহে উৎসব উপভোগ করেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি ফ্রি পিঠা বিতরণ, ফেইস পেইন্টিং, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রসহ নানা আয়োজন উৎসবকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলে।
‘হিম উৎসব ২০২৬’ ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়, যা অংশগ্রহণকারীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।