1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মেধাবী শিক্ষার্থী আবু রায়হানের পাশে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

মেধাবী শিক্ষার্থী আবু রায়হানের পাশে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৪ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মেধাবী শিক্ষার্থী মো: আবু রায়হানের পাশে দাঁড়ালো স্থানীয় সামাজিক সংগঠন শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন। তাকে বই সহ বিভিন্ন শিক্ষাসামগ্রী দিয়েছে সংগঠনটি।

আবু রায়হান সুসং আদর্শ বিদ্যানিকেতনের ছাত্র। সে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তার পিতা দেলোয়ার হোসেন দিলদার এর মৃত্যুর পর থেকে পরিবারে দেখা দেয় নানা সংকট।

আবু রায়হানের মা রুমা আক্তার দুই ছেলে সহ পরিবারের ভরণ পোষণ চালাতে হিমসিম খাচ্ছেন। পরিবারের আর্থিক দুরবস্থার ফলে রায়হান পড়াশোনা চালিয়ে যেতে বই কিনতে পারছিল না। ফলে তার লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়ে।

বিষয়টি শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানতে পেরে বই সহ বিভিন্ন শিক্ষাসামগ্রী নিয়ে হাজির হয় পৌর শহরের তেরিবাজারস্থ রায়হানের বাসায়। বুধবার তার হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সহ সভাপতি ও সুসঙ্গ দুর্গাপুর সমিতি ঢাকা’র সভাপতি এম. রফিকুল ইসলাম, সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন, দুর্গাপুর পর্যটন উন্নয়ন সমবায় সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এবং শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar