1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৪৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম জবি শিক্ষার্থী গুলজার রহমান - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

৪৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম জবি শিক্ষার্থী গুলজার রহমান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৩ জন খবরটি পড়েছেন

জবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

৪৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১২তম ব্যাচের শিক্ষার্থী গুলজার রহমান। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা।

গুলজার রহমান ২০১৪ সালে সুন্দরগঞ্জ উপজেলার উজান তেওড়া টিইউএম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ধুবনি কঞ্চিবাড়ি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তাঁর বাবা একজন কৃষক এবং মা গৃহিণী।

সাফল্যের বিষয়ে গুলজার রহমান বলেন, “মহান আল্লাহর অশেষ দয়া ও রহমতে প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জন করতে পেরেছি। দেশের জন্য কাজ করতে চাই। সবার কাছে দোয়া কামনা করছি।”

এর আগে আজ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে প্রাথমিকভাবে এক হাজার ৪৫৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

পিএসসি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রার্থীদের আবেদনপত্রে সংযুক্ত সনদ, কাগজপত্র ও তথ্য যাচাই সাপেক্ষে এই মনোনয়ন দেওয়া হয়েছে। নিয়োগের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা যাচাই এবং প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই শেষে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে। কোনো প্রকার ভুল তথ্য, জাল সনদ বা প্রতারণা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar