1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জবি প্রশাসনে পরিবর্তনের গুঞ্জন, বাইরের কাউকে মেনে নেবে না শিক্ষক সমিতি - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

জবি প্রশাসনে পরিবর্তনের গুঞ্জন, বাইরের কাউকে মেনে নেবে না শিক্ষক সমিতি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ জন খবরটি পড়েছেন

জবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)–এ উচ্চ পর্যায়ের প্রশাসনিক পদে রদবদলের আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য এই পরিবর্তনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. ইমরানুল হক সাংবাদিকদের কাছে এ দাবি তুলে ধরেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে একটি উপ-উপাচার্য পদ সৃষ্টির প্রয়োজনীয়তার কথাও জানান তিনি।

ড. ইমরানুল হক বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৩৮টি বিভাগ রয়েছে। এতগুলো বিভাগের প্রশাসনিক কার্যক্রম একা একজন উপাচার্যের পক্ষে দক্ষতার সঙ্গে পরিচালনা করা কঠিন। তাই কার্যকর ও গতিশীল প্রশাসনের স্বার্থে উপ-উপাচার্য পদ সৃষ্টি সময়ের দাবি।”

তিনি আরও বলেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক রদবদল করছে। সেই ধারাবাহিকতায় জবি প্রশাসনেও পরিবর্তন এলে, নতুন প্রশাসন অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দিতে হবে। বাইরের কোনো শিক্ষককে প্রশাসনিক দায়িত্বে নিয়োগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করলে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়। এরই প্রেক্ষাপটে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য রদবদল নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar