1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রামেক হাসপাতালে জাপানের নামে চীনের লিফট সরবরাহের অভিযোগ  - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

রামেক হাসপাতালে জাপানের নামে চীনের লিফট সরবরাহের অভিযোগ 

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ জন খবরটি পড়েছেন

আবু কাওসার মাখন,রাজশাহী ব্যুরো ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)-এ জাপানের নাম ব্যবহার করে চীনে তৈরি লিফট সরবরাহের অভিযোগ উঠেছে। এতে প্রায় কোটি টাকার জালিয়াতি ও অনিয়মের প্রশ্ন দেখা দিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গণপূর্ত বিভাগের মাধ্যমে হাসপাতালের জন্য নতুন লিফট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্প অনুযায়ী জাপানি ব্র্যান্ডের লিফট সরবরাহের কথা থাকলেও বাস্তবে চীনে তৈরি লিফট সরঞ্জাম আনা হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

অভিযোগ রয়েছে, দরপত্রে উল্লেখিত ব্র্যান্ড ও সরবরাহকৃত পণ্যের মধ্যে অসামঞ্জস্য রয়েছে। এ নিয়ে হাসপাতাল প্রশাসনের ভেতরেও আলোচনা-সমালোচনা চলছে। বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে।

হাসপাতালের একাধিক কর্মকর্তা ও ড.শংকর কুমার  বলেন, প্রকল্পের শর্ত অনুযায়ী মানসম্মত ও নির্ধারিত ব্র্যান্ডের লিফট সরবরাহ করার কথা ছিল। কিন্তু সরবরাহকৃত যন্ত্রাংশে ভিন্ন দেশের উৎপাদনের তথ্য পাওয়া গেছে। যা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে।এটা অফিসিয়ালি আমরা ব্যবস্থা নিবো।

এদিকে, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিম্নমানের বা চুক্তিবহির্ভূত সরঞ্জাম সরবরাহ করা হলে তা রোগী ও স্বজনদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। দ্রুত তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রাদার্স কনস্ট্রশন মালিক পক্ষ জাকির হোসেন জানান, আমার গণপুর্ত চুক্তি হয়েছে আমি সেই অনুযায়ী কাজ করেছি। এতে আমার প্রতিষ্ঠান কোন অনিয়ম করেনি।

আর রামেক হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলবে সেটা শুনতে আমি বাধ্য নয়। তাদের সাথে আমার কোন চুক্তি নেই তারা যা বলবে গণপুর্ত কে বলতে পারে।

এ বিষয়ে গণপূর্ত বিভাগ -২ এর সাবেক নির্বাহী পকৌশলী শফিক আজম ঢাকা বদলী হয়েছেন।তাই তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।বর্তমান নির্বাহী পকৌশলী মিজান রহমান তাকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar