1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঢাবির গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

ঢাবির গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনা সামনে এসেছে। পোস্টারগুলোতে সংগঠনটির আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় এসব পোস্টার লাগানো হয়। পরে বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

রাত প্রায় ১টার দিকে মাজহারুল কবির শয়ন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর দৃশ্য দেখা যায়। ভিডিওতে যে স্থানগুলো দেখা যায় তার মধ্যে রয়েছে কার্জন হল, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, সামাজিক বিজ্ঞান ভবন এবং শ্যাডো এলাকা।

ঘটনাটি জানার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পোস্টারগুলো অপসারণের ব্যবস্থা নেয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, বিষয়টি জানার পর দ্রুত পোস্টারগুলো সরিয়ে ফেলা হয়েছে।

তিনি জানান, যেসব এলাকায় পোস্টার লাগানো হয়েছে সেসব এলাকার নিরাপত্তাকর্মীদের ডেকে শোকজ করা হবে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কারা এসব পোস্টার লাগিয়েছে তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বিকেল ৩টায় তারা এ কর্মসূচি পালন করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar