1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জবি আইটি সোসাইটি থেকে ফিজিক্যালি-চ্যালেঞ্জড শিক্ষার্থীদের স্কলারশিপ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

জবি আইটি সোসাইটি থেকে ফিজিক্যালি-চ্যালেঞ্জড শিক্ষার্থীদের স্কলারশিপ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৮১ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি কর্তৃক আয়োজিত BCC(Basic Computer Course) Season 8.0-এ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শতভাগ স্কলারশিপ ঘোষণা করা হয়েছে। প্রযুক্তি শিক্ষাকে সবার জন্য সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। এ কার্যক্রমে সহযোগী হিসেবে যুক্ত রয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ), জবি শাখা।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিবন্ধী শিক্ষার্থীরা যাতে প্রযুক্তি শিক্ষায় সমানভাবে অংশগ্রহণের সুযোগ পান, সে উদ্দেশ্যেই এই বিশেষ স্কলারশিপ চালু করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের পূর্ণ ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতার বিবরণ এবং প্রাসঙ্গিক কাগজপত্রসহ আবেদনপত্র itsociety@association.jnu.ac.bd ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

এদিকে, সাধারণ শিক্ষার্থীদের জন্য BCC Season 8.0-এ অংশগ্রহণের রেজিস্ট্রেশন চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত।অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে বলে জানিয়েছে আয়োজক সংগঠন।

এবিষয়ে সোসাইটির সভাপতি ইমাম হাসান জানান, “প্রযুক্তি সবার অধিকার—এই বিশ্বাস থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ), জবি শাখার সকল সদস্যদের জন্য বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করছে। আমরা চাই দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞানের মাধ্যমে তারা আত্মনির্ভর ও ডিজিটালি সক্ষম হয়ে উঠুক। এটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের প্রতি আমাদের একটি দৃঢ় অঙ্গীকার।”

সোসাইটির সাধারণ সম্পাদক বায়েজিদ সরকার জানান, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি সবসময় সাধারণ শিক্ষার্থীদের আইটি লিটারেসি বৃদ্ধি করার জন্য কাজ করে থাকে। এরই প্রেক্ষিতে পিডিএফ-এর সাথে কোলাবোরেশনে আমাদের বেসিক কম্পিউটার কোর্সের সিজন ৮.০-এ ফিজিক্যালি চ্যালেঞ্জড জবিয়ান ভাইবোনদের জন্য ১০০% স্কলারশিপ থাকছে। স্কলারশিপ পাওয়ার জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট ঠিকানায় নাম, ইমেইল, স্টুডেন্ট আইডিসহ বিস্তারিত জানালেই হবে।”

উল্লেখ্য, BCC Season 8.0 একটি দীর্ঘমেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স, যা শিক্ষার্থীদের কম্পিউটার প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মকে আইটি খাতে প্রস্তুত করতে বিশেষভাবে কাজ করছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar