1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুবির বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের ইফতার মাহফিল অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

কুবির বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৮৭ জন খবরটি পড়েছেন

তফসিরুল করিম
কুবি প্রতিনিধি ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন ‘এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, বর্তমান নেতৃবৃন্দ ও সদস্যরা। এছাড়াও বিভিন্ন সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সাধারণ সম্পাদক সাইদুল হাসান বলেন, “রমজান মাস তাকওয়া ও সংযমের মাস। আজকের ইফতার মাহফিলে পাটাতনের সদস্য ও বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ অংশ নেওয়ায় আমরা কৃতজ্ঞ। ‘মুক্তবুদ্ধি ও কল্যাণকর কাজের শক্তি ও সাহস যোগাতে’ ২০২৪ সালে পাটাতনের যাত্রা শুরু। এরপর থেকে ক্যাম্পাসে নানা বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সংগঠনটি সক্রিয় রয়েছে।”

সংগঠনের সভাপতি হান্নানুল আলম বলেন, “পাটাতন একটি বুদ্ধিবৃত্তিক সংগঠন। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যকে সংজ্ঞায়িত করতে গেলে মাওলানা জালালুদ্দিন রুমি-র ভাষায় বলা যায়—স্থির পানি যেমন মাটিতে মিশে যায়, তেমনি স্থবির চিন্তা হারিয়ে যায়; কিন্তু বহমান ও নবায়নশীল ধারা শক্তিতে রূপ নেয়। সেই শক্তিশালী ধারা সৃষ্টি করে হারানো সভ্যতা, জ্ঞান ও চিন্তার পুনর্জাগরণে কাজ করাই পাটাতনের লক্ষ্য।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar