1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাবিতে ছাত্রদলের ইফতার - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাবিতে ছাত্রদলের ইফতার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৩৮ জন খবরটি পড়েছেন

জাবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। আয়োজনে প্রায় দেড় হাজার রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। ইফতারের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “ছাত্রদলের এই আয়োজনের মাধ্যমে যারা আজ ইফতারে অংশ নিয়েছে, তাদের দোয়া ও অংশগ্রহণ অবশ্যই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “শুধু ইফতার আয়োজনেই সীমাবদ্ধ না থেকে আশপাশে থাকা আর্থিক বা নানাবিধ সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “রমজান আমাদের ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সেই চেতনাকে ধারণ করেই আমরা সাধারণ শিক্ষার্থী ও মেহনতি মানুষের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করতে একত্রিত হয়েছি।”

তিনি আরও বলেন, “প্রায় দেড় হাজার মানুষের এই মিলনমেলা প্রমাণ করে যে ছাত্রদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়; এটি সাধারণ শিক্ষার্থীদের সুখ-দুঃখের সাথী।”

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাফরুহী সাত্তারসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

এ ছাড়া জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফফান আলী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরণ, এস এম ফয়সালসহ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar