1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাবিতে হায়ার স্টাডি ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

জাবিতে হায়ার স্টাডি ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১২৮ জন খবরটি পড়েছেন

জাবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সক্রিয় সামাজিক, সেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন হায়ার স্টাডি ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গানিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের গনিত & পরিসংখ্যান বিভাগের গ্যালারি কক্ষে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে সংগঠনটির বর্তমান ও সাবেক সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

পরে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আয়োজকরা জানান, রমজানের শিক্ষা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সংগঠনটি শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।

এ বিষয়ে হায়ার স্টাডি ক্লাবের সভাপতি আব্দুস সাফওয়ান বলেন, ” ইফতারের আগে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উচ্চশিক্ষা, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরামর্শ দেওয়া হয়। পরে সবাই একসাথে ইফতার করেন এবং উন্মুক্ত আলোচনায় নতুন সদস্যরা তাদের আগ্রহ ও প্রত্যাশা তুলে ধরেন।”

তিনি আরও বলেন, “এ আয়োজনের মাধ্যমে নতুন শিক্ষার্থীরা ক্লাবের সদস্যদের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি ক্লাবের কার্যক্রম ও লক্ষ্য সম্পর্কে ধারণা লাভ করেছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সহায়ক হবে।”

উল্লেখ্য, জাবি হায়ার স্টাডি ক্লাব হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক সংগঠন, যা শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ পাওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ দেয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar