1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ডেঙ্গু বিষয়ক সচেতনতা র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

শ্যামনগরে ডেঙ্গু বিষয়ক সচেতনতা র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১২৬ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি” এই প্রতিপদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে ডেঙ্গু বিষয়ক সচেতনতা র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাক্তাররা ড্রেনে জমে থাকা পানি অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং মশার বংশবিস্তার রোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমানের নেতৃত্বে ডেঙ্গু বিষয়ক সচেতনতা র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ডাক্তার তরিকুল ইসলাম, ডাক্তার মিলন হোসেনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডাক্তাররা বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ করা অত্যন্ত জরুরি। এজন্য বাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না এবং সবাইকে নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন হতে হবে। তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar