1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঈদের আনন্দে ঘরে ফেরার গল্প: কুবি শিক্ষার্থীদের অনুভূতি - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

ঈদের আনন্দে ঘরে ফেরার গল্প: কুবি শিক্ষার্থীদের অনুভূতি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ২২২ জন খবরটি পড়েছেন

‎‎‎‎‎তফসিরুল করিম, কুবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রমজানের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষায় আলোকিত এই উৎসব কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও একতার বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের কাছেও ঈদ এক গভীর আবেগ, স্মৃতি ও অনুভূতির নাম।‎‎‎বিশ্ববিদ্যালয় জীবনের ব্যস্ততা ক্লাস, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা ও টিউশনের চাপের ভিড়ে ঈদের ছুটি যেন এক টুকরো স্বস্তি। পরিবারের কাছে ফিরে যাওয়ার আনন্দ, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ সব মিলিয়ে ঈদ হয়ে ওঠে শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে প্রতীক্ষিত সময়গুলোর একটি।‎‎‎

এবারের ঈদ কেমন কাটছে, কেমন অনুভূতি ও কী ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন কুবি শিক্ষার্থীরা এসব বিষয় নিয়ে কথা বলেছেন কুবি প্রতিনিধি তফসিরুল করিম।

 ‎‎অনুভুতি প্রকাশ করে নৃবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনির হোসেন বলেন, ‘একজন শিক্ষার্থী হিসেবে ঈদ আমার কাছে আনন্দ, ভালোবাসা ও একতার এক অনন্য উপলক্ষ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মনে নতুন আশা ও প্রেরণা জাগায়। এই দিনে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সাথে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাই। ঈদ আমাদেরকে শিখায় দানশীলতা, সহমর্মিতা এবং দরিদ্রদের পাশে দাঁড়ানোর গুরুত্ব। সব মিলিয়ে ঈদ শুধু একটি উৎসব নয়, বরং মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক মহৎ উপলক্ষ।’‎‎‎‎

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান ঈদের অনুভুতি প্রকাশ করে বলেন, ‘ঈদ আমাদের জীবনে আনন্দের এক বিশেষ মুহূর্ত। এই দিনে আমরা সব ভেদাভেদ ভুলে একে অপরের কাছে আসি, হাসি-খুশি ভাগ করে নেই। পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো আর সবার মুখে হাসি ফোটানোই যেন ঈদের আসল আনন্দ। ঈদ শুধু উৎসব নয় এটা হৃদয়ের কাছাকাছি আসার এক সুন্দর উপলক্ষ।

‘‎‎‎‎ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহানা আকতার লিজা ঈদের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘দীর্ঘ এক মাস রোজা রাখার মাধ্যমে যে আত্মসংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির শিক্ষা অর্জিত হয়, ঈদ সেই সাধনারই পরিপূর্ণতা এনে দেয়। একজন শিক্ষার্থীর কাছে ঈদ মানে শুধু নতুন পোশাক বা আনন্দ নয়; বরং পরিবারের সঙ্গে সময় কাটানো, আত্মীয়-স্বজনের খোঁজ নেওয়া এবং বন্ধুদের সঙ্গে সুখ ভাগ করে নেওয়া। ব্যস্ত পড়াশোনার মাঝেও এই সময়টি মনকে সতেজ করে তোলে এবং নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঈদ আমাদের শেখায় সহমর্মিতা ও মানবিকতার মূল্য। একজন সচেতন মানুষ হিসেবে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া এবং হৃদয়ে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা এই শিক্ষাই প্রকৃত ঈদের বার্তা। সুতরাং, ঈদুল ফিতর শুধু একটি উৎসব নয়; এটি একজন মানুষের জন্য আত্মশুদ্ধি, মানবিকতা ও নতুনভাবে নিজেকে গড়ে তোলার এক অনন্য সুযোগ।’‎‎‎‎‎

মার্কেটিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামিম হোসেন ঈদের মানবিক দিকটি তুলে ধরে বলেন, ‘ঈদ শুধু আনন্দের দিন নয়, এটি ভালোবাসা ও মানবতার এক সুন্দর অনুভূতি। এই দিনে সব ভেদাভেদ ভুলে মানুষ একে অপরের কাছে আসে, সুখ ভাগ করে নেয়। ঈদ আমাদের শেখায় ক্ষমা করতে, সাহায্য করতে এবং সবার সাথে আনন্দ ভাগাভাগি করতে। তাই ঈদ শুধু একটি উৎসব নয় এটি একটি অনুভূতি, একটি শিক্ষা, এবং মানবতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar