মুঞ্জিল ইসলাম মুরাদ
কারমাইকেল কলেজ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ-এ যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। দিনব্যাপী আয়োজনে অংশ নেয় কলেজ প্রশাসন, বিভিন্ন ছাত্রসংগঠন, প্রাক্তন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ।
সকালে কলেজ প্রশাসনের পক্ষ থেকে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ উপস্থিত থেকে বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরবময় ইতিহাসের প্রতীক। এই দিনে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।”
এদিকে, দিবসটি উপলক্ষে কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবির ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে। তারা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
অন্যদিকে, কারমাইকেল কলেজ ছাত্রদলও স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। একইসঙ্গে কলেজের প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর-এর পক্ষ থেকেও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগ ও একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। সার্বিকভাবে বলতে গেলে দেশপ্রেম, শ্রদ্ধা ও মানবিকতার এক অনন্য সম্মিলন।