1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালিয়াকৈরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

কালিয়াকৈরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১২৬ জন খবরটি পড়েছেন

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনায় জর্জরিত হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুন নাহার ইতি যোগদানের পর থেকেই এই অবস্থা সৃষ্টি হয়েছে। তার ছত্রছায়ায় রোগীদের খাবারের মান অত্যন্ত নিম্নমানের, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থাকা শর্তেও সরকারি হাসপাতালের রোগীদের বাহিরের হাসপাতাল থেকে চিকিৎসা সেবা, পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে বলে জানা যায়।

এই কারনে রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে ও স্বাস্থ্য সেবা ভেঙ্গে পড়ার চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের আত্মীয় স্বজনদের। দৈনিক ওষুধ সরবরাহের তালিকায় রোগীদের ওষুধ দেওয়ার বিধান থাকলেও প্যারাসিটামল, এন্টাসিড, হিস্টাসিন,আয়রন ছাড়া আর কোন ঔষধ দেওয়া হয় না। প্রয়োজনীয় ওষুধ সরবরাহ না থাকায়, মৃত্যু ঝুঁকিতে রয়েছে এই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিতে আসা গর্ভবতী মা ও শিশুরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভুক্তভোগী রোগী ও তার স্বজনরা জানায় , ১৯৬৪ সালে ৩১ শয্যাবিশিষ্ট কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়। পরে ২০১২ সালের ১১ ডিসেম্বর ওই হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতি করা হয়। হাসপাতালের শয্যার উন্নতি বাড়লেও, বাড়েনি চিকিৎসা সেবা ও দালালদের দৌরাত্ম। প্রায় এক যুগের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নাজমুন নাহার ইতি। ফলে তিনি নানা অনিয়মে জড়িয়ে পড়েন। তিনি ২০১৪ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসাবে যোগদান করেন এবং ২০২১ সালে তার বদলির আদেশ হলেও ক্ষমতার দাপটে বদলির আদেশ প্রত্যাহার করে এই হাসপাতালে ফের যোগদান করেন। ২০২৬ সালে একাধিকবার শোকজ দেখানো হলেও এই হাসপাতালে ঘাপটি মেরে রয়েছেন তিনি। যোগদানের পর থেকেই রোগী ভর্তি বানিজ্য সহ নানান অনিয়ম করে আসছে। হাসপাতালের আরেক আতঙ্কের নাম নাজমুন নাহার ইতি।

ভুক্তভোগী রোগী ও রোগীর আত্মীয়-স্বজনরা জানতে চায় ওই আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) খুটির জোর কোথায়? এর থেকে কালিয়াকৈর বাসী মুক্তি চাই। সরকারি কোয়াটারে থাকার কথা থাকলেও তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থেকে এসে ডিউটি করেন। তার সরকারি কোয়াটারে তিনি না থেকে দ্বিতীয় শ্রেণীর কোয়াটারে ফিল্ড স্টাফদের থাকার ব্যবস্থা করে দেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন বলেন, উপজেলা আবাসিক অফিসার ( আরএমও) ডা. নাজমুন নাহার ইতি তিনদিনের ছুটির কথা বলে সাতদিন নৈর্ব্যক্তিক ছুটি নিয়েছিলেন। নৈব্যক্তিক ছুটি পাস করা হয়। পরবর্তীতে ওনার পারিবারিক সমস্যার কথা আমাকে অবহিত করেন। নৈব্যক্তিক ছুটির সাত দিনের বেশি দেওয়া সম্ভব নয় বিধায় তাকে ছুটি দেওয়া হয়নি । কিন্তু ওনি প্রায় একমাসের বেশি হাসপাতালে উপস্থিত হননি।

উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুন নাহার ইতি এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি। বরং সাংবাদিক সাথে খারাপ আচরণ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar