1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্র গণমঞ্চের মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী দেয়াললিখন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্র গণমঞ্চের মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী দেয়াললিখন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮৮ জন খবরটি পড়েছেন

গোবিপ্রবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত দেয়াললিখন করেছে ছাত্র গণমঞ্চ। সংগঠনটির নেতৃবৃন্দ জানিয়েছেন, শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং সাম্রাজ্যবাদবিরোধী অবস্থান সুসংহত করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়েছে।

২৮/০৩/২৬ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এলাকা এবং শহীদ ওসমান হাদি চত্বরে এসব দেয়াললিখন করা হয়।

ছাত্র গণমঞ্চ গোবিপ্রবি শাখার যুগ্ম আহ্বায়ক নিঘাত রৌদ্র বলেন, বর্তমান বিশ্বব্যবস্থায় মার্কিন সাম্রাজ্যবাদ নিপীড়িত জনগণের বিরুদ্ধে প্রধান শক্তি হিসেবে কাজ করছে। তার ভাষ্য অনুযায়ী, ভেনিজুয়েলা, ইরান, কিউবা থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত বিভিন্ন দেশ মার্কিন প্রভাব ও নীতির কারণে বহুমাত্রিক চাপের মুখে রয়েছে। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় সম্পাদিত একাধিক বাণিজ্যিক ও নন-ডিসক্লোজার চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক ও নীতিগত স্বাধীনতাকে সীমিত করেছে।

তিনি আরও দাবি করেন, বাংলাদেশকে সস্তা শ্রমনির্ভর বাজার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এর ফলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক সংস্থা যেমন আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক ও জাতিসংঘের মাধ্যমে দেশের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অভিযোগও তোলেন তিনি। এর ধারাবাহিকতায় শিক্ষাখাতে বেসরকারিকরণ, বাজেট হ্রাস এবং শিক্ষার্থীদের ওপর আর্থিক চাপ বৃদ্ধির বিষয়গুলোও তিনি তুলে ধরেন।

অন্যদিকে, সংগঠনটির গোবিপ্রবি শাখার আহ্বায়ক শান্ত শাহরিয়ার বলেন, ছাত্র গণমঞ্চ পূর্বেও মার্কিন সাম্রাজ্যবাদ ও ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে দেয়াললিখন কর্মসূচি পালন করেছে। তিনি জানান, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং অধিকার আদায়ের সংগ্রামী মানসিকতা গড়ে তোলাই তাদের প্রধান উদ্দেশ্য।

তিনি আরও বলেন, দেয়াললিখনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন নিশ্চিতকরণ, শতভাগ আবাসন ব্যবস্থা, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং একটি গণতান্ত্রিক একাডেমিক পরিবেশ প্রতিষ্ঠার দাবিও জানানো হয়েছে। এসব দাবিকে শিক্ষার্থীদের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন হলে আন্দোলনের পথেই এগোতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar