1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জবি প্রেসক্লাবের উপদেষ্টা নজরুল বহিষ্কার - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জবি প্রেসক্লাবের উপদেষ্টা নজরুল বহিষ্কার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮২ জন খবরটি পড়েছেন

জবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সংগঠনবিরোধী কার্যকলাপ, শৃঙ্খলা ভঙ্গ এবং প্রভাব খাটিয়ে ফুডকোর্ট পরিচালনার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদ থেকে মো. নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (০৫ এপ্রিল) জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. নজরুল ইসলামের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যকলাপ, সংগঠনের নাম ও প্রভাব ব্যবহার করে ফুডকোর্ট পরিচালনা এবং শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে জবি প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির (২০২৫-২৬) সদস্যদের মতামত এবং উপদেষ্টামণ্ডলীর চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে তাকে উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করে জানানো হয় যে, এখন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাথে মো. নজরুল ইসলামের কোনো ধরনের সম্পর্ক নেই। সংগঠনের বৃহত্তর স্বার্থে তার এই বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar