1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাখিল পরীক্ষার্থী নোহা আক্তার বীণা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাখিল পরীক্ষার্থী নোহা আক্তার বীণা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ জন খবরটি পড়েছেন

। মানবিক সহযোগিতাই বাঁচাতে পারে একটি মেধাবী শিক্ষার্থীর জীবন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রকি হাসান কিশোরগঞ্জ প্রতিনিধি।

দাখিল পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি। এই সময় যেখানে সহপাঠীরা পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত, সেখানে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে দাখিল পরীক্ষার্থী নোহা আক্তার বীণা।

নোহা আক্তার বীণা কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া তালতলা গ্রামের মাটি শ্রমিক আব্দুল সালামের মেয়ে। তিনি শহরের নগুয়া আয়শা আহাদ দাখিল মাদ্রাসা-এর একজন মেধাবী দাখিল পরীক্ষার্থী। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে কিশোরগঞ্জ শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকের পরীক্ষায় তার ব্রেইন টিউমার ধরা পড়ে।

চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। জরুরি অপারেশন না করলে তার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে জানিয়েছেন তারা। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে চিকিৎসার জন্য যা ছিল সবই শেষ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা হুমায়ূন জানান, “নোহা আমাদের প্রতিবেশী। হঠাৎ করে এমন রোগে আক্রান্ত হওয়ায় পরিবারটি দিশেহারা। সরকারি ও বিত্তবানদের সহযোগিতা পেলে হয়তো মেয়েটি বাঁচতে পারে।”

একই এলাকার সোনা মিয়াসহ স্থানীয়রা জানান, নোহা একজন মেধাবী শিক্ষার্থী। চলতি বছর তার দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে তার চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
নোহা আক্তার বীণার বাবা আব্দুল সালাম বলেন, “আমি মাটি কাটার কাজ করে সংসার চালাই। মেয়ের চিকিৎসার জন্য যা ছিল সব শেষ হয়ে গেছে। ডাক্তার দ্রুত অপারেশন করতে বলছেন। সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা পেলে মেয়েটিকে বাঁচাতে পারবো।”

মেয়ের চিকিৎসা ও সংসারের খরচের চিন্তায় নির্ঘুম রাত কাটছে মা-বাবার। এমন অবস্থায় সমাজের মানবিক মানুষ ও বিভিন্ন সমাজসেবী সংগঠনের সহায়তায় হয়তো আবারও স্বপ্নের পথে ফিরতে পারে নোহা আক্তার বীণা।
সাহায্যের জন্য যোগাযোগ
ব্যাংক: রূপালী ব্যাংক, কিশোরগঞ্জ শাখা
অ্যাকাউন্ট নম্বর: ০৮৫১০১০০১৫৬৭৪
বিকাশ (পারসোনাল): ০১৭৯৫-৭৬৯৫৬৭

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar